Saturday, March 14, 2026
Home » পূর্বাচলে বেপরোয়া গতিতে বাইক চাকার ধাক্কায় দুই যুবক নিহত

পূর্বাচলে বেপরোয়া গতিতে বাইক চাকার ধাক্কায় দুই যুবক নিহত

by BD Time News
0 comments
bike accident Photo: Collected
Spread the love

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে দুই যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্বাচল ৩০০ ফুট সড়কের লেন্টার মাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজধানীর ইব্রাহিমপুর এলাকার জসিমউদ্দিনের ছেলে দীপ এবং মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে তার বন্ধু সুমন। তারা দুজনেই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আহত যুবকের নাম রাব্বি। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার অবস্থা গুরুতর।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, বিকেলে ঢাকা থেকে মোটরসাইকেলে পূর্বাচলের দিকে তিন বন্ধু এসেছিলেন। তাদের বাইকের গতি ছিল বেপরোয়া। বাইকটি ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিভাজকের সাথে ধাক্কা খায়।

তিনি বলেন, সেই সময় আরোহীরা রাস্তায় পড়ে যায় এবং গুরুতর আহত হয়। বাইকটিতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের অবস্থা অবনতি হওয়ায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় সেখানেই দীপের মৃত্যু হয়। আহত অপর রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

Get real time update about this post category directly on your device, subscribe now.


Spread the love

You may also like

Leave a Comment